ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদী ভূমি অফিসে রেকর্ড রাজস্ব আদায়, প্রায় ২ কোটি টাকা সরকারি কোষাগারে

ছবিঃ সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলা ভূমি অফিস ২০২৫-২০২৬ অর্থবছরে রেকর্ড পরিমাণ সরকারি রাজস্ব আদায় করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবার সমন্বয়ে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের ফলে প্রায় ২ কোটি টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে বলে ভূমি অফিস সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি অর্থবছরে ভূমি উন্নয়ন কর, ভিপি লিজ মানি, চান্দিনা ভিটি নবায়ন, নামজারি ফি, খতিয়ান সংশোধন ফি, সার্টিফায়েড কপি ফি এবং মোবাইল কোর্টের মাধ্যমে আদায়কৃত অর্থদণ্ডসহ বিভিন্ন খাতে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে।

১৪৮ বর্গকিলোমিটার আয়তনের গৌরনদী উপজেলায় ভূমি উন্নয়ন কর বাবদ মোট ১ কোটি ৭ লাখ ২১ হাজার ২২৫ টাকা আদায় হয়েছে। এ ক্ষেত্রে সাধারণ দাবির বিপরীতে অর্জিত হয়েছে ১৫৫ শতাংশ এবং সংস্থা দাবির বিপরীতে ১০৭ শতাংশ রাজস্ব আদায়, যা নির্ধারিত লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে।

এ ছাড়া ভিপি লিজ মানি খাতে লক্ষ্যমাত্রার ১০১ দশমিক ২২ শতাংশ এবং চান্দিনা ভিটি নবায়ন খাতে ১০২ শতাংশ রাজস্ব আদায় হয়েছে। পাশাপাশি অনলাইনে পরিশোধিত নামজারি ফি, খতিয়ান সংশোধন ফি, খতিয়ানের সার্টিফায়েড কপি ফি এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আদায়কৃত জরিমানার অর্থও সরকারি রাজস্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সব মিলিয়ে ২০২৫-২০২৬ অর্থবছরে গৌরনদী উপজেলা ভূমি অফিসের মোট রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ২ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভূমি অফিস সূত্রে আরও জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি প্রশাসন গড়ে তুলতে একাধিক কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি নিয়মিত গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের অভিযোগ শুনে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করছেন। এছাড়া সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ অভিযান, জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা এবং প্রযুক্তিনির্ভর ভূমি সেবা সম্প্রসারণের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা অব্যাহত রেখেছেন।

বিশেষ করে ‘জনগণের কাছে এসিল্যান্ডের জবাব’ শীর্ষক গণশুনানি কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এ উদ্যোগের মাধ্যমে ভূমি সংক্রান্ত নানা সমস্যা ও অভিযোগ সরাসরি শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হচ্ছে, যা ভূমি প্রশাসনের প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্থানীয় বাসিন্দাদের মতে, আগের তুলনায় বর্তমানে গৌরনদী উপজেলা ভূমি অফিসে সেবার মান বৃদ্ধি পেয়েছে। অনলাইনভিত্তিক বিভিন্ন সেবা, দ্রুত নিষ্পত্তি, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং নিয়মিত তদারকির কারণে সাধারণ মানুষ হয়রানিমুক্তভাবে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন। ফলে সরকারি রাজস্ব আদায়ের পাশাপাশি ভূমি প্রশাসনের প্রতি মানুষের বিশ্বাসও আগের তুলনায় অনেক বেড়েছে।

গৌরনদী উপজেলা ভূমি অফিসের এ সাফল্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রযুক্তিনির্ভর সেবা এবং জনগণমুখী ভূমি প্রশাসনের ধারাবাহিকতা বজায় রেখে সরকারি রাজস্ব আদায় আরও বৃদ্ধি করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

বিষয় : gournadi barisal

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গৌরনদী ভূমি অফিসে রেকর্ড রাজস্ব আদায়, প্রায় ২ কোটি টাকা সরকারি কোষাগারে

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪