বরিশালের গৌরনদী উপজেলায় একটি দোকানে চুরি করতে গিয়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে খালের কচুরিপানার মধ্যে সাড়ে তিন ঘণ্টা লুকিয়ে থেকেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি এক চোরের। দীর্ঘ তল্লাশির পর কচুরিপানার ফাঁক দিয়ে নাক বের করে থাকা অবস্থায় তাকে আটক করেন স্থানীয়রা।
ঘটনাটি উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব শরিফাবাদ গ্রামে। আটক ব্যক্তি সুজন হাওলাদার (৩২), তিনি পাশ্ববর্তী হাপানিয়া গ্রামের জলিল হাওলাদারের ছেলে।
বুধবার সকালে স্থানীয় বাসিন্দা সজিব হাওলাদার জানান, মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ইউনুস হাওলাদারের দোকানের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে চুরি করার চেষ্টা করে সুজন। এ সময় দোকান থেকে মালামাল সরানোর সময় স্থানীয়দের নজরে পড়ে গেলে তারা চিৎকার শুরু করেন। ধাওয়া খেয়ে পালানোর সময় দোকানের পাশের একটি খালের কচুরিপানার মধ্যে ঝাঁপ দিয়ে আত্মগোপন করে সে।
স্থানীয়রা প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পর বুধবার (১ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে কচুরিপানার ভেতর নাক বের করে লুকিয়ে থাকা অবস্থায় তাকে আটক করেন।
সজিব হাওলাদার আরও জানান, দীর্ঘ সময় পানির মধ্যে থাকায় সুজন অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে তাকে তার বড় ভাইয়ের জিম্মায় দেওয়া হয়েছে।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ঘটনাটি সম্পর্কে এখনো থানাকে কেউ অবহিত করেননি। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন