ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

আগৈলঝাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে জহিরুল শিকদার (৩৯) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে জহিরুল শিকদারের সঙ্গে একই এলাকার আনিচ শিকদারের ছেলে সেন্টু শিকদার, শান্ত শিকদার এবং জাহাঙ্গীর শিকদারের ছেলে জুয়েল শিকদারদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

বুধবার (১ জুলাই) সকাল ১১টার দিকে ওই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে বুধবার দিবাগত রাতে জহিরুল শিকদারকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার।

নিহতের বড় ভাই এনামুল শিকদার জানান, রাতে আসামিরা তার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে এবং মরদেহ রাস্তার ওপর ফেলে রেখে যায়।

নিহতের স্ত্রী মনি বেগম অভিযোগ করে বলেন, একই এলাকার সেন্টু শিকদার, শান্ত শিকদার, জাহাঙ্গীর শিকদার ও জুয়েল শিকদার তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। তিনি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে মনি বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় চারজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি ছোট বাশাইল গ্রামের আনিচ শিকদারের ছেলে শান্ত শিকদার (২২) এবং মৃত চান্দু শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদারকে (৫৮) গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : barisal আগৈলঝাড়া থানা

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আগৈলঝাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে জহিরুল শিকদার (৩৯) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে জহিরুল শিকদারের সঙ্গে একই এলাকার আনিচ শিকদারের ছেলে সেন্টু শিকদার, শান্ত শিকদার এবং জাহাঙ্গীর শিকদারের ছেলে জুয়েল শিকদারদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

বুধবার (১ জুলাই) সকাল ১১টার দিকে ওই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে বুধবার দিবাগত রাতে জহিরুল শিকদারকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেছে তার পরিবার।

নিহতের বড় ভাই এনামুল শিকদার জানান, রাতে আসামিরা তার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে এবং মরদেহ রাস্তার ওপর ফেলে রেখে যায়।

নিহতের স্ত্রী মনি বেগম অভিযোগ করে বলেন, একই এলাকার সেন্টু শিকদার, শান্ত শিকদার, জাহাঙ্গীর শিকদার ও জুয়েল শিকদার তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। তিনি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে মনি বেগম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় চারজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি ছোট বাশাইল গ্রামের আনিচ শিকদারের ছেলে শান্ত শিকদার (২২) এবং মৃত চান্দু শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদারকে (৫৮) গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪