ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

২২ বছর পর গৌরনদীতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, চলছে ব্যাপক প্রস্তুতি

ছবিঃ সংগৃহীত , প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘ ২২ বছর পর বরিশালের গৌরনদী উপজেলায় আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরের অংশ হিসেবে তিনি গৌরনদীতে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে বরিশাল বিভাগে তার প্রথম আনুষ্ঠানিক সফর।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বাটাজোর ইউনিয়নের পুনঃখনন করা বাটাজোর-সরিকল খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে ২০০৩ সালে তারেক রহমান গৌরনদী সফর করেছিলেন। সে সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা কুতুবপুর স্বনির্ভর খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন।

সেই সফরের স্মৃতিচারণ করে তৎকালীন গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক ও বর্তমান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, ২০০৩ সালে তৎকালীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমান কুতুবপুর স্বনির্ভর খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে স্থানীয় জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি জানান, সে সময় তিনি তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন। ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের গৌরনদী সফর এলাকাবাসীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান বলেন, দলীয়ভাবে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি তারা জেনেছেন। সফর সফল করতে নেতাকর্মীরা ইতোমধ্যে মাঠপর্যায়ে প্রস্তুতি শুরু করেছেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তিনি জানান, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নির্দেশনায় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

২২ বছর পর গৌরনদীতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, চলছে ব্যাপক প্রস্তুতি

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪