গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারগুলোর একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্য ক্ষমতায় থেকে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে।
শনিবার (১১ জুলাই) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, "বাকি সরকারগুলো ক্ষমতা হারিয়ে যায়, পালিয়ে যায়। কিন্তু বিএনপির সরকার, শহীদ জিয়াউর রহমানের সরকার, জাতীয়তাবাদী শক্তির সরকার কখনো হারিয়ে যায় না, বারবার জনগণের ভোটে ফিরে আসে।" তাই ক্ষমতার চর্চা এমনভাবে করতে হবে, যাতে জনগণের মধ্যে সরকার, দল কিংবা প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো অসন্তোষ সৃষ্টি না হয়।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের আচরণ এমন হতে হবে, যাতে জনগণের আস্থা অটুট থাকে। ক্ষমতায় থেকে জনগণের সেবা করাই সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত।
নলচিড়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুস সাত্তার মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষা-প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. জুয়েল সরদার, প্রধান শিক্ষক মো. নুরুল আলমসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে দলীয় নেতাদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন বলেন, ক্ষমতাসীন দলের নাম কিংবা তাঁর নাম ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে স্থানীয় নেতাদের সতর্ক থাকতে হবে।
সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, যদি কোনো দলীয় নেতা বা কর্মী অপরাধে জড়িত থাকে, তাহলে প্রমাণসহ তাঁর কাছে অভিযোগ নিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, প্রমাণ পেলে ইনশাআল্লাহ আমি ব্যবস্থা নেব।
.png)
বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন