ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

এলএলবি ফাইনাল পরীক্ষায় দেশসেরা, প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস

ছবি: নিজস্ব প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বরিশাল ল' কলেজের ইতিহাসে প্রথমবার প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার গৌরব অর্জন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এলএলবি (শেষ পর্ব) ২০২৩ সালের পরীক্ষায় সারা দেশের মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন বরিশাল ল' কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস। তার এ অসাধারণ সাফল্যে আনন্দে ভাসছে বরিশাল ল' কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ গৌরনদীবাসী।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এলএলবি পরীক্ষায় বরিশাল ল' কলেজের কোনো শিক্ষার্থী এই প্রথম দেশসেরা হয়ে প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার গৌরব অর্জন করলেন।

বরিশাল ল' কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা জামাল খোকন বলেন, "জান্নাতুল ফেরদৌসের এই অসাধারণ ফলাফলে আমরা অত্যন্ত গর্বিত। তার এ অর্জন শুধু কলেজের নয়, পুরো বরিশাল অঞ্চলের জন্যই একটি সম্মানের বিষয়।

কলেজের উপাধ্যক্ষ অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম বলেন, "জান্নাতুল ফেরদৌস প্রথম শ্রেণীতে প্রথম হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানাই। একই সঙ্গে সফলভাবে উত্তীর্ণ সকল শিক্ষার্থীর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি।

কলেজ সূত্রে জানা যায়, এলএলবি ফাইনাল ২০২৩ পরীক্ষায় বরিশাল ল' কলেজ থেকে মোট ২৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ২৫৩ জন উত্তীর্ণ হন। প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন একজন, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন ১৭৭ জন এবং তৃতীয় বিভাগে পাস করেছেন ৭৫ জন শিক্ষার্থী।

জান্নাতুল ফেরদৌসের জন্ম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম গ্রামে। তার পিতা মো. লালু বিশ্বাস এবং মাতা সুফিয়া খাতুন। স্বামী মনিরুল ইসলাম খান। বর্তমানে তিনি বরিশালের গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর মহল্লার বাসিন্দা। তিন ভাই-বোনের মধ্যে তিনি বড়। প্রায় এক যুগ আগে স্বামীর চাকরির সুবাদে গৌরনদীতে বসবাস শুরু করেন। এখানে তিনি নিজ উদ্যোগে একটি ইংলিশ কোচিং সেন্টার প্রতিষ্ঠা ও পরিচালনা করছেন। একই সঙ্গে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ থেকে বরিশাল ল' কলেজে ভর্তি হয়ে আইন বিষয়ে পড়াশোনা শুরু করেন।

তিনি জানান, আইন বিষয়ে পড়াশোনার অনুপ্রেরণা পেয়েছেন বরিশাল যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক এস. এম. মাহফুজ আলমের কাছ থেকে। তার উৎসাহ ও দিকনির্দেশনায় আইন শিক্ষার পথচলা শুরু হয়।

নিজের এই সাফল্যের অনুভূতি জানাতে গিয়ে জান্নাতুল ফেরদৌস বলেন, "মহান আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া। তাঁর অশেষ রহমতেই আজ আমি এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। আমার এই অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান আমার বাবা-মা ও স্বামীর। ছোটবেলা থেকেই মা আমাকে পড়াশোনায় উৎসাহ দিয়েছেন। স্বামীও সবসময় সহযোগিতা করেছেন। এছাড়া বিচারক এস. এম. মাহফুজ আলম স্যার এবং বরিশাল ল' কলেজের সকল শিক্ষক আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।

তিনি আরও বলেন, আমাদের কলেজের শিক্ষকরা অত্যন্ত পরিশ্রমী। তারা নিজ হাতে নোট তৈরি করে শিক্ষার্থীদের পড়ান এবং আইনের ধারাগুলো অত্যন্ত যত্নসহকারে বুঝিয়ে দেন। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে আমাদের কলেজের শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করে এই সাফল্যের ধারাকে এগিয়ে নিয়ে যাবে।

জান্নাতুল ফেরদৌসের এই অনন্য অর্জনে বরিশাল ল' কলেজে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তার এই কৃতিত্ব গৌরনদী তথা বরিশাল অঞ্চলের শিক্ষা অঙ্গনে নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

এলএলবি ফাইনাল পরীক্ষায় দেশসেরা, প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪