ঢাকা   শনিবার, ০৮ আগস্ট ২০২৬
ঢাকা   শনিবার, ০৮ আগস্ট ২০২৬
Today বাংলা নিউজ

মাহিলাড়ায় ছাত্রদল-যুবদল নেতাদের উদ্যোগে সড়কের গর্ত ভরাট, স্বস্তিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা

ছবি: নিজস্ব প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজার থেকে হাজিপাড়া-বেজহারমুখী সড়কের মাঝে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ভয়ংকর গর্ত ভরাট করে দিয়েছেন মাহিলাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা হৃদয় শিকদার ও যুবদল নেতা ফারুক আহসান নিরব।

৮ আগস্ট ২০২৬, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে ব্যক্তিগত উদ্যোগে এ গর্ত ভরাট কার্যক্রম পরিচালনা করা হয়।

স্থানীয়রা জানান মাহিলাড়া বাজার থেকে হাজিপাড়া-বেজহারমুখী সড়কটি দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ, শিক্ষার্থী, মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সড়কের মাঝখানে দীর্ঘদিন ধরে সৃষ্টি হওয়া বড় গর্তটি ধীরে ধীরে ভয়ংকর আকার ধারণ করেছিল। বিশেষ করে স্কুল-কলেজে যাতায়াতের সময় শিক্ষার্থীদের জন্য এটি হয়ে উঠেছিল একটি ‘মরণফাঁদ’।

গর্তের কারণে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতো। অনেক সময় যানবাহন গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ত বলেও জানান স্থানীয়রা। বর্ষাকালে গর্তে পানি জমে যাওয়ায় এর গভীরতা বোঝা আরও কঠিন হয়ে পড়েছিল।

এ অবস্থায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে মাহিলাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা হৃদয় শিকদার এবং যুবদল নেতা ফারুক আহসান নিরবের উদ্যোগে গর্তটি ভরাট করা হয়।

উদ্যোক্তারা বলেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নিরাপদ চলাচলের কথা চিন্তা করেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। মানুষের উপকারে আসতে পারাটাই সবচেয়ে বড় বিষয়। সমাজের প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে ছোট ছোট উদ্যোগের মাধ্যমেই বড় পরিবর্তন সম্ভব।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে সড়কের ওই অংশটি নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছিল। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতের সময় অভিভাবকরাও দুশ্চিন্তায় থাকতেন। গর্তটি ভরাট করায় আপাতত সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরেছে।

তবে স্থানীয়দের দাবি, সড়কটির ওই অংশে স্থায়ীভাবে সংস্কারকাজ করা প্রয়োজন। শুধু গর্ত ভরাট নয়, পুরো সড়কের ঝুঁকিপূর্ণ অংশগুলো চিহ্নিত করে দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হলে দুর্ঘটনার ঝুঁকি আরও কমবে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।

মানুষের প্রয়োজনে এমন সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে এমন প্রত্যাশা স্থানীয়দের।

মানবতার ছোট ছোট উদ্যোগই একদিন বড় পরিবর্তনের পথ তৈরি করে। মানবতা এভাবেই সবসময় জিতে যাক।

বিষয় : গৌরনদী বরিশাল Gournadi

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

মাহিলাড়ায় ছাত্রদল-যুবদল নেতাদের উদ্যোগে সড়কের গর্ত ভরাট, স্বস্তিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজার থেকে হাজিপাড়া-বেজহারমুখী সড়কের মাঝে দীর্ঘদিন ধরে পড়ে থাকা ভয়ংকর গর্ত ভরাট করে দিয়েছেন মাহিলাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা হৃদয় শিকদার ও যুবদল নেতা ফারুক আহসান নিরব।

৮ আগস্ট ২০২৬, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে ব্যক্তিগত উদ্যোগে এ গর্ত ভরাট কার্যক্রম পরিচালনা করা হয়।

স্থানীয়রা জানান মাহিলাড়া বাজার থেকে হাজিপাড়া-বেজহারমুখী সড়কটি দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ, শিক্ষার্থী, মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সড়কের মাঝখানে দীর্ঘদিন ধরে সৃষ্টি হওয়া বড় গর্তটি ধীরে ধীরে ভয়ংকর আকার ধারণ করেছিল। বিশেষ করে স্কুল-কলেজে যাতায়াতের সময় শিক্ষার্থীদের জন্য এটি হয়ে উঠেছিল একটি ‘মরণফাঁদ’।

গর্তের কারণে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতো। অনেক সময় যানবাহন গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ত বলেও জানান স্থানীয়রা। বর্ষাকালে গর্তে পানি জমে যাওয়ায় এর গভীরতা বোঝা আরও কঠিন হয়ে পড়েছিল।

এ অবস্থায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে মাহিলাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা হৃদয় শিকদার এবং যুবদল নেতা ফারুক আহসান নিরবের উদ্যোগে গর্তটি ভরাট করা হয়।

উদ্যোক্তারা বলেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নিরাপদ চলাচলের কথা চিন্তা করেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। মানুষের উপকারে আসতে পারাটাই সবচেয়ে বড় বিষয়। সমাজের প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে ছোট ছোট উদ্যোগের মাধ্যমেই বড় পরিবর্তন সম্ভব।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে সড়কের ওই অংশটি নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছিল। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতের সময় অভিভাবকরাও দুশ্চিন্তায় থাকতেন। গর্তটি ভরাট করায় আপাতত সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরেছে।

তবে স্থানীয়দের দাবি, সড়কটির ওই অংশে স্থায়ীভাবে সংস্কারকাজ করা প্রয়োজন। শুধু গর্ত ভরাট নয়, পুরো সড়কের ঝুঁকিপূর্ণ অংশগুলো চিহ্নিত করে দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হলে দুর্ঘটনার ঝুঁকি আরও কমবে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।

মানুষের প্রয়োজনে এমন সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে এমন প্রত্যাশা স্থানীয়দের।

মানবতার ছোট ছোট উদ্যোগই একদিন বড় পরিবর্তনের পথ তৈরি করে। মানবতা এভাবেই সবসময় জিতে যাক।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪