ঢাকা   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদী দক্ষিণ নাঠৈয়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মিলাদ মাহফিল

ছবি: টুডে বাংলা নিউজ ২৪

শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার ৩নং চাঁদশী ইউনিয়নের দক্ষিণ নাঠৈ ৬নং ওয়ার্ডে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

৩নং চাঁদশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ মিলাদ মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর পবিত্র জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ, ন্যায়-নীতি, ভ্রাতৃত্ব ও শান্তির শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, মহানবী (সাঃ)-এর আদর্শ শুধু মুসলিম উম্মাহর জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য শান্তি, ন্যায় ও কল্যাণের পথনির্দেশনা। তাঁর দেখানো পথে ব্যক্তি, পরিবার ও সমাজজীবন পরিচালিত হলে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

বক্তারা মহানবী (সাঃ)-এর আদর্শ অনুসরণের পাশাপাশি সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আকবর মোল্লা, সদস্য সচিব মাহমুদ হাসান মুহিদ শরীফ ও চাঁদশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাঞ্চন সরদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদী দক্ষিণ নাঠৈয়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মিলাদ মাহফিল

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার ৩নং চাঁদশী ইউনিয়নের দক্ষিণ নাঠৈ ৬নং ওয়ার্ডে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

৩নং চাঁদশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ মিলাদ মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর পবিত্র জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ, ন্যায়-নীতি, ভ্রাতৃত্ব ও শান্তির শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা বলেন, মহানবী (সাঃ)-এর আদর্শ শুধু মুসলিম উম্মাহর জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য শান্তি, ন্যায় ও কল্যাণের পথনির্দেশনা। তাঁর দেখানো পথে ব্যক্তি, পরিবার ও সমাজজীবন পরিচালিত হলে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।

বক্তারা মহানবী (সাঃ)-এর আদর্শ অনুসরণের পাশাপাশি সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদশী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আকবর মোল্লা, সদস্য সচিব মাহমুদ হাসান মুহিদ শরীফ ও চাঁদশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাঞ্চন সরদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪