ঢাকা   রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

এক দশক পর ‘কেউ বুঝলো না’ নিয়ে ফিরছেন কাজী শুভ

ছবিঃ সংগৃহীত

রিপোর্ট: মোঃ মাসুদ সরদার 

প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে বদলে গেছে গান প্রকাশের মাধ্যম। বাংলাদেশে অ্যালবাম প্রকাশের প্রচলন অনেকটাই কমে গেলেও দীর্ঘ ১০ বছর পর একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে ফিরছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ।

‘কেউ বুঝলো না’ শিরোনামের অ্যালবামটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। নয়টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। ভিন্ন ভিন্ন স্বাদের গান নিয়ে সাজানো এ অ্যালবামের মাধ্যমে শ্রোতাদের নতুন অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করেছেন কাজী শুভ।

অ্যালবামের গান লিখেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, এ মিজান, জিসান খান শুভ, সলাহউদ্দিন সাগর, হুমায়ুন কবির, আরিফ হোসেন বাবু, আলামিন সরকার ও হানিফ খান। গানগুলোর সুর করেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, কাজী শুভ, জিসান খান শুভ, হুমায়ুন কবির, আলামিন সরকার, আহমেদ সজীব, আদিব কবির ও হানিফ খান। সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ, আহমেদ সজীব ও আদিব কবীর। অ্যালবামের একটি গানে কাজী শুভর সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন বাঁধন সরকার পূজা।

দীর্ঘ বিরতির পর একক অ্যালবাম প্রকাশের খবরে উচ্ছ্বসিত কাজী শুভ। তিনি বলেন, দীর্ঘদিন পর নিজের একক অ্যালবাম প্রকাশ পাওয়ায় তিনি আনন্দিত। অডিও শিল্পের বর্তমান সময়ে অ্যালবাম প্রকাশের উদ্যোগ নেওয়ায় ধ্রুব মিউজিক স্টেশনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

কাজী শুভ জানান, অ্যালবামের নয়টি গানই ভিন্নভাবে করার চেষ্টা করা হয়েছে। শ্রোতারা গানগুলো পছন্দ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, বাংলা গানের স্বকীয়তা, ঐতিহ্য ও আবেশ নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে আরও নিবিড়ভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএমএস সূত্রে জানা গেছে, শিগগিরই ইউটিউব, স্পটিফাইসহ দেশি-বিদেশি বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে একযোগে প্রকাশিত হবে কাজী শুভর বহুল প্রতীক্ষিত একক অ্যালবাম ‘কেউ বুঝলো না’।

বিষয় : gournadi বরিশাল ১

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

এক দশক পর ‘কেউ বুঝলো না’ নিয়ে ফিরছেন কাজী শুভ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪