ঢাকা   রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

ফাঁসিতে দণ্ডিত এরশাদ শিকদারের মামলার দ্বিতীয় আসামি গৌরনদীতে আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ফাঁসিতে দণ্ডিত এরশাদ শিকদারের মামলার দ্বিতীয় আসামি গৌরনদীতে আটক
ছবিঃ টুডে বাংলা নিউজ ২৪

কুখ্যাত খুনি এরশাদ শিকদারের সহযোগী এবং এরশাদ শিকদারের যে মামলায় মৃত্যুদণ্ড হয়েছিল, সেই মামলার পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। তিনি একাধিক হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

গৌরনদী, বরিশাল, ২৭ সেপ্টেম্বর ২০২৬: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়নাল সরদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জয়নাল সরদার বরিশালের গৌরনদী উপজেলার বংকুড়া গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জয়নাল সরদারের বিরুদ্ধে খুলনার রূপসা থানার এফআইআর নং-৫, তারিখ ২৪ সেপ্টেম্বর ১৯৯৯; জিআর নং-৭৯ এবং দায়রা মামলা নং-২৫৩/২০০২-এ দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় মামলা রয়েছে। এছাড়া খুলনা থানার মামলা নং-২(৯)৯৯, দায়রা মামলা নং-৭/২০০১ এবং খুলনা থানার মামলা নং-০৮(০৯)৯৯-তেও একই ধারায় মামলা রয়েছে।

পুলিশ জানায়, এসব মামলার মধ্যে তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গৌরনদী মডেল থানা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জয়নাল সরদারকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে গৌরনদী মডেল থানা পুলিশ। অফিসার ইনচার্জ গৌরনদী মডেল থানা, বরিশাল।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফাঁসিতে দণ্ডিত এরশাদ শিকদারের মামলার দ্বিতীয় আসামি গৌরনদীতে আটক

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুখ্যাত খুনি এরশাদ শিকদারের সহযোগী এবং এরশাদ শিকদারের যে মামলায় মৃত্যুদণ্ড হয়েছিল, সেই মামলার পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। তিনি একাধিক হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

গৌরনদী, বরিশাল, ২৭ সেপ্টেম্বর ২০২৬: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়নাল সরদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জয়নাল সরদার বরিশালের গৌরনদী উপজেলার বংকুড়া গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, জয়নাল সরদারের বিরুদ্ধে খুলনার রূপসা থানার এফআইআর নং-৫, তারিখ ২৪ সেপ্টেম্বর ১৯৯৯; জিআর নং-৭৯ এবং দায়রা মামলা নং-২৫৩/২০০২-এ দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় মামলা রয়েছে। এছাড়া খুলনা থানার মামলা নং-২(৯)৯৯, দায়রা মামলা নং-৭/২০০১ এবং খুলনা থানার মামলা নং-০৮(০৯)৯৯-তেও একই ধারায় মামলা রয়েছে।

পুলিশ জানায়, এসব মামলার মধ্যে তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গৌরনদী মডেল থানা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জয়নাল সরদারকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে গৌরনদী মডেল থানা পুলিশ। অফিসার ইনচার্জ গৌরনদী মডেল থানা, বরিশাল।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪