বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাগমারা খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও এলাকাবাসীর অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘আসুন সবাই মিলে গড়ি পরিচ্ছন্ন গৌরনদী’ এই আহ্বানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বাগমারা খালকে ময়লা-আবর্জনামুক্ত রাখা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয়দের মধ্যে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য তারিকুল ইসলাম কাফি, বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ মিন্টু, এইচ.এম.তরিকুল ইসলাম আহ্বায়ক -মাদক সন্ত্রাস সামাজিক অপরাধ বিরোধী পরিষদ খাঞ্জাপুর ইউনিয়ন। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সমাবেশে বক্তারা বলেন, একটি পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ গড়ে তুলতে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। খাল, নদী ও জলাশয়ে ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা বন্ধ করতে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করে না, এর নেতিবাচক প্রভাব পুরো পরিবার ও সমাজের ওপর পড়ে। তাই তরুণ প্রজন্মকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক কাজে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
পরে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, অতিথিবৃন্দ, স্বেচ্ছাসেবী ও স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে বাগমারা খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। এ সময় খালের বিভিন্ন অংশ থেকে ময়লা-আবর্জনা অপসারণ করা হয় এবং খাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে স্থানীয়দের সচেতন করা হয়।
আয়োজকরা জানান, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।
.png)
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন