ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে সন্ধ্যার পর মাদকবিরোধী অভিযান, নারীসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

গৌরনদীতে সন্ধ্যার পর মাদকবিরোধী অভিযান, নারীসহ আটক ৪
ছবি: টুডে বাংলা নিউজ ২৪

বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে এক নারীসহ চারজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট কার্যক্রমে ব্যবহৃত সিসি ক্যামেরাও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এদিন উপজেলা ভূমি অফিসে নিয়মিত ভূমি-সংক্রান্ত শুনানি কার্যক্রম পরিচালনার পাশাপাশি সন্ধ্যার পর মাদক প্রতিরোধে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

অভিযানের অংশ হিসেবে উপজেলার ফাতেমা হোটেল, এলাহী রেস্টুরেন্ট ও চাতাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ মোট চারজনকে আটক করা হয়। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাইয়ের জন্য কয়েকটি সিসি ক্যামেরা জব্দ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর হোটেল, রেস্টুরেন্ট ও বিভিন্ন আড্ডাস্থলে নজরদারি বাড়ানো হয়েছে।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান জানান, মাদক প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদক ব্যবসা কিংবা মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে থানার মাধ্যমে নিয়মিত আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।

উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হলে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

বিষয় : গৌরনদী বরিশাল মাদক ব্যবসায়ী

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে সন্ধ্যার পর মাদকবিরোধী অভিযান, নারীসহ আটক ৪

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে এক নারীসহ চারজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে মাদক ব্যবসা ও সংশ্লিষ্ট কার্যক্রমে ব্যবহৃত সিসি ক্যামেরাও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এদিন উপজেলা ভূমি অফিসে নিয়মিত ভূমি-সংক্রান্ত শুনানি কার্যক্রম পরিচালনার পাশাপাশি সন্ধ্যার পর মাদক প্রতিরোধে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

অভিযানের অংশ হিসেবে উপজেলার ফাতেমা হোটেল, এলাহী রেস্টুরেন্ট ও চাতাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ মোট চারজনকে আটক করা হয়। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাইয়ের জন্য কয়েকটি সিসি ক্যামেরা জব্দ করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর হোটেল, রেস্টুরেন্ট ও বিভিন্ন আড্ডাস্থলে নজরদারি বাড়ানো হয়েছে।

অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান জানান, মাদক প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদক ব্যবসা কিংবা মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে থানার মাধ্যমে নিয়মিত আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।

উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা হলে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪