ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে ইউএনওর কাছে দুই মাদকসেবীর আত্মসমর্পণ, পুনর্বাসনে আর্থিক সহায়তার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

গৌরনদীতে ইউএনওর কাছে দুই মাদকসেবীর আত্মসমর্পণ, পুনর্বাসনে আর্থিক সহায়তার ঘোষণা
ছবি: টুডে বাংলা নিউজ ২৪

মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে বরিশালের গৌরনদীতে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিমের কাছে আত্মসমর্পণ করেছেন দুই মাদকসেবী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে খাঞ্জাপুর মাদক নির্মূল পরিষদের সভাপতি এ কে এম মহিউদ্দিন খোকনের নেতৃত্বে তারা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীরা হলেন গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই গ্রামের ওহাব আলী বেপারীর ছেলে মোঃ ইউসুফ বেপারী এবং মোঃ হামেদ সরদারের ছেলে মোঃ জহির সরদার।

আত্মসমর্পণের সময় তারা মাদক ছেড়ে স্বাভাবিক ও সুস্থ জীবনে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় পর্যায়ে পরিচালিত এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য তরিকুল ইসলাম কাফি, মোঃ নাসির উদ্দিন সরদার, মোহাম্মদ কামাল হাওলাদার, মোঃ মাইনুল ইসলাম মানু, মোঃ মাসুম সরদার, সুভ খান, মোঃ ইলিয়াস সরদার, মোঃ ইনাম তালুকদার, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইসমাইল সরদার ও মোঃ মুন্না শিকদার।

আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসন ও সংসার পরিচালনায় সহায়তার উদ্যোগ নিয়েছেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম তাদের প্রত্যেককে তিন মাস পর্যন্ত প্রতি মাসে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

স্থানীয়রা মনে করছেন, মাদকসেবীদের আত্মসমর্পণ ও পুনর্বাসনের এ ধরনের উদ্যোগ মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

বিষয় : গৌরনদী UNO ইব্রাহিম

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে ইউএনওর কাছে দুই মাদকসেবীর আত্মসমর্পণ, পুনর্বাসনে আর্থিক সহায়তার ঘোষণা

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে বরিশালের গৌরনদীতে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিমের কাছে আত্মসমর্পণ করেছেন দুই মাদকসেবী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে খাঞ্জাপুর মাদক নির্মূল পরিষদের সভাপতি এ কে এম মহিউদ্দিন খোকনের নেতৃত্বে তারা আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীরা হলেন গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই গ্রামের ওহাব আলী বেপারীর ছেলে মোঃ ইউসুফ বেপারী এবং মোঃ হামেদ সরদারের ছেলে মোঃ জহির সরদার।

আত্মসমর্পণের সময় তারা মাদক ছেড়ে স্বাভাবিক ও সুস্থ জীবনে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় পর্যায়ে পরিচালিত এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান সংশ্লিষ্টরা।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য তরিকুল ইসলাম কাফি, মোঃ নাসির উদ্দিন সরদার, মোহাম্মদ কামাল হাওলাদার, মোঃ মাইনুল ইসলাম মানু, মোঃ মাসুম সরদার, সুভ খান, মোঃ ইলিয়াস সরদার, মোঃ ইনাম তালুকদার, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ইসমাইল সরদার ও মোঃ মুন্না শিকদার।

আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুনর্বাসন ও সংসার পরিচালনায় সহায়তার উদ্যোগ নিয়েছেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম তাদের প্রত্যেককে তিন মাস পর্যন্ত প্রতি মাসে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

স্থানীয়রা মনে করছেন, মাদকসেবীদের আত্মসমর্পণ ও পুনর্বাসনের এ ধরনের উদ্যোগ মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪