ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রে-প্তা-র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

 গৌরনদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রে-প্তা-র
ছবিঃ টুডে বাংলা নিউজ ২৪

৩০ সেপ্টেম্বর ২০২৬, বরিশালের গৌরনদী থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ সাইদুল হক সরদারকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মোঃ সাইদুল হক সরদার বরিশালের গৌরনদী উপজেলার উত্তর গেরাকুল গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত/আঃ রহমান সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গৌরনদী থানার এফআইআর নং-৭, জিআর-৯৮/০৭, তারিখ ২১ জুলাই ২০০৭ খ্রিস্টাব্দের মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৭/৯(১) ধারায় আদালত তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।

পরোয়ানাভুক্ত ওই আসামিকে গ্রেপ্তারে গৌরনদী মডেল থানা পুলিশের একটি দল বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা এলাকায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে মোঃ সাইদুল হক সরদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গৌরনদী মডেল থানা পুলিশ জানিয়েছে, আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধের সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন ধরে পলাতক ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রে-প্তা-র

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

৩০ সেপ্টেম্বর ২০২৬, বরিশালের গৌরনদী থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ সাইদুল হক সরদারকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মোঃ সাইদুল হক সরদার বরিশালের গৌরনদী উপজেলার উত্তর গেরাকুল গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত/আঃ রহমান সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গৌরনদী থানার এফআইআর নং-৭, জিআর-৯৮/০৭, তারিখ ২১ জুলাই ২০০৭ খ্রিস্টাব্দের মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৭/৯(১) ধারায় আদালত তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।

পরোয়ানাভুক্ত ওই আসামিকে গ্রেপ্তারে গৌরনদী মডেল থানা পুলিশের একটি দল বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা এলাকায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে মোঃ সাইদুল হক সরদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গৌরনদী মডেল থানা পুলিশ জানিয়েছে, আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধের সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন ধরে পলাতক ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪