ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
Today বাংলা নিউজ

জনবান্ধব ভূমি সেবায় আস্থা অর্জন, গৌরনদী থেকে বিদায় নিলেন এসিল্যান্ড মেহেদী হাসান

ছবিঃ টুডে বাংলা নিউজ ২৪

কর্মজীবনে কর্মস্থল পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে একজন কর্মকর্তা দায়িত্ব পালনকালে মানুষের জন্য কী রেখে গেলেন, সেটিই হয়ে ওঠে তাঁর কর্মজীবনের বড় অর্জন। বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান স্বল্প সময়ের দায়িত্ব পালনেই জনবান্ধব ভূমি সেবা, অনিয়মের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং দ্রুত জনস্বার্থে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে গৌরনদীবাসীর কাছে স্মরণীয় হয়ে উঠেছেন।

বদলিজনিত কারণে বৃহস্পতিবার (৮ অক্টোবর) গৌরনদী থেকে বিদায় নেন তিনি। এর আগে ২০২৫ সালের ৩১ আগস্ট ভোলার বোরহানউদ্দিন থেকে বদলি হয়ে গৌরনদীতে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন মেহেদী হাসান। প্রায় ১ বছর ১ মাস ৮ দিনের দায়িত্বকালে ভূমি সেবাকে সাধারণ মানুষের জন্য সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার নানা উদ্যোগ নেন তিনি।

দায়িত্ব পালনের শুরু থেকেই ‘ভূমি সেবার শুদ্ধতাই কমাতে পারে সামাজিক বিরোধ’ এই ভাবনাকে সামনে রেখে কাজ করেন মেহেদী হাসান। ভূমি সংক্রান্ত অভিযোগ ও সমস্যার দ্রুত শুনানি গ্রহণ, প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান এবং সেবাপ্রার্থীদের হয়রানি কমাতে কার্যকর উদ্যোগ নেন তিনি।

ভূমি অফিসে সাধারণ মানুষের সরাসরি সেবা নিশ্চিত করা, সরকারি ফি ও সেবাপদ্ধতি সম্পর্কে তথ্য প্রদান এবং দালালনির্ভরতা কমানোর ওপরও গুরুত্ব দেন তিনি। বিশেষ করে নিজে নিয়মিত শুনানি গ্রহণ করে ভূমি-সংক্রান্ত জটিলতা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মধ্যে তাঁর প্রতি আস্থা তৈরি হয়।

মানুষের অভিযোগ ও সমস্যা সরাসরি শোনার জন্য তাঁর উদ্যোগে চালু হয় ‘সাপ্তাহিক বৃহস্পতিবার: জনগণের কাছে এসিল্যান্ডের জবাব’ শীর্ষক গণশুনানি। এতে ভূমি-সংক্রান্ত নানা সমস্যা নিয়ে সাধারণ মানুষ সরাসরি তাঁর কাছে কথা বলার সুযোগ পান।

দায়িত্ব পালনের সময় কোনো ধরনের তদবির বা প্রভাবের কাছে আপস না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও দৃঢ় অবস্থান বজায় রাখেন তিনি। তাঁর নেতৃত্বে সরকারি খাসজমি উদ্ধার, অবৈধ দখল প্রতিরোধ, জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত করা এবং সরকারি সম্পত্তি রক্ষাসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হয়।

শুধু ভূমি প্রশাসনেই নয়, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধেও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেন মেহেদী হাসান। বাজার মনিটরিং, ভুয়া চিকিৎসক ও ভুয়া দলিলের বিরুদ্ধে অভিযানসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমেও তাঁর অংশগ্রহণ ছিল।

গৌরনদীর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় করে জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নেও ভূমিকা রাখেন তিনি। ফলে স্বল্প সময়ের মধ্যেই একজন কর্মদক্ষ, সাহসী ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে স্থানীয়দের কাছে তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়।

স্থানীয়দের মতে, একজন কর্মকর্তার কর্মস্থল বদলি হলেও তাঁর ভালো কাজ ও মানুষের জন্য করা উদ্যোগ থেকে যায়। মেহেদী হাসানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তাঁর সততা, সাহসিকতা, কর্মদক্ষতা ও মানবিক আচরণ গৌরনদীবাসীর কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন তারা।

নির্বাহী কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাওয়ায় মেহেদী হাসানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, নতুন কর্মস্থলেও তিনি একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের আস্থা অর্জন করবেন।

বিদায়বেলায় গৌরনদীবাসীর পক্ষ থেকে তাঁর প্রতি ভালোবাসা ও প্রত্যাশা জানিয়ে অনেকে বলেন, একদিন আবার গৌরনদীর ইউএনও হিসেবে আপনাকে ফিরে পাব এমন আশাবাদ আমরা রাখি।

নতুন কর্মস্থলে মো. মেহেদী হাসানের সফলতা কামনা করে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন গৌরনদীবাসী।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

জনবান্ধব ভূমি সেবায় আস্থা অর্জন, গৌরনদী থেকে বিদায় নিলেন এসিল্যান্ড মেহেদী হাসান

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪