ঢাকা   সোমবার, ১২ অক্টোবর ২০২৬
ঢাকা   সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Today বাংলা নিউজ

আগৈলঝাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, চলছে তথ্য সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ

আগৈলঝাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, চলছে তথ্য সংগ্রহ
ছবিঃ টুডে বাংলা নিউজ ২৪

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়ায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে উপযুক্ত পরিবারগুলোর তথ্য সংগ্রহ করে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সোমবার (১২ অক্টোবর) ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ আগৈলঝাড়া উপজেলা হলরুমে ১২ টায় প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের মূল লক্ষ্য স্বাবলম্বী পরিবার গড়ে তোলার প্রতিশ্রুতি বাস্তবায়ন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও সংসদ সদস্য জননেতা জহির উদ্দিন স্বপন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নিরুপম মজুমদার, সহকারী কমিশনার ভূমি তানজিল হোসেন তমাল অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য তথ্য সংগ্রহকারী আহাদ তালুকদারের হাতে একটি ট্যাব প্রদান করা হয়। প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার মাধ্যমে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সংরক্ষণের কার্যক্রম পরিচালিত হবে।

ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারীরা নির্ধারিত পদ্ধতিতে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

এ উদ্যোগের মাধ্যমে যোগ্য পরিবারগুলোকে সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় আনার প্রত্যাশা করা হচ্ছে। তবে কারা কার্ড পাবেন, কীভাবে উপকারভোগী নির্বাচন করা হবে এবং সুবিধা প্রদানের প্রক্রিয়া কী হবে এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নির্দেশনা অনুসরণ করা হবে।

বিষয় : বরিশাল আগৈলঝাড়া

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আগৈলঝাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, চলছে তথ্য সংগ্রহ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়ায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে উপযুক্ত পরিবারগুলোর তথ্য সংগ্রহ করে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সোমবার (১২ অক্টোবর) ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ আগৈলঝাড়া উপজেলা হলরুমে ১২ টায় প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের মূল লক্ষ্য স্বাবলম্বী পরিবার গড়ে তোলার প্রতিশ্রুতি বাস্তবায়ন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও সংসদ সদস্য জননেতা জহির উদ্দিন স্বপন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব নিরুপম মজুমদার, সহকারী কমিশনার ভূমি তানজিল হোসেন তমাল অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য তথ্য সংগ্রহকারী আহাদ তালুকদারের হাতে একটি ট্যাব প্রদান করা হয়। প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার মাধ্যমে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সংরক্ষণের কার্যক্রম পরিচালিত হবে।

ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারীরা নির্ধারিত পদ্ধতিতে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

এ উদ্যোগের মাধ্যমে যোগ্য পরিবারগুলোকে সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় আনার প্রত্যাশা করা হচ্ছে। তবে কারা কার্ড পাবেন, কীভাবে উপকারভোগী নির্বাচন করা হবে এবং সুবিধা প্রদানের প্রক্রিয়া কী হবে এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নির্দেশনা অনুসরণ করা হবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪