বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ দেলোয়ার হোসেন বেপারী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও একজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার সুন্দারদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টরকী থেকে বাউরগাতি সরকারি পাকা সড়কের পশ্চিম পাশে নান্নু স্টোর সংলগ্ন ইটের সলিং রাস্তার ওপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে কয়েকজন অবস্থান করছেন।
খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় মধ্য হোসনাবাদ এলাকার মৃত আঃ বারেক বেপারীর ছেলে মোঃ দেলোয়ার হোসেন বেপারীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০২ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ১০ দশমিক ২ গ্রাম এবং আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩০ হাজার ৬০০ টাকা বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় পূর্ব হোসনাবাদ (নলগোড়া বাজার) এলাকার মৃত মজিবুর রহমান বেপারীর ছেলে মোঃ জালাল বেপারী (৩৩) নামে আরও একজনকে পলাতক আসামি হিসেবে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর গৌরনদী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ জহিরুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে গৌরনদী মডেল থানায় এফআইআর নং-১২, তারিখ ৬ নভেম্বর ২০২৬, জিআর নং-৩৬৯ এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
এদিকে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
.png)
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন