ঢাকা   বুধবার, ১১ নভেম্বর ২০২৬
ঢাকা   বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নিউমার্কেট থানা বিএনপি ও সহযোগী সংগঠনের প্রতিবাদ মিছিল

ছবিঃ টুডে বাংলা নিউজ ২৪

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীর নিউমার্কেট এলাকায় প্রতিবাদ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণের নিউমার্কেট থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে আয়োজিত এ মিছিলে নিউমার্কেট থানা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলে উপস্থিত ছিলেন নিউমার্কেট থানা বিএনপির আহ্বায়ক মতিউর রহমান, সদস্য সচিব এম রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর পাটওয়ারীসহ থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় নিউমার্কেট থানা বিএনপির আহ্বায়ক মতিউর রহমান বলেন, পলাতক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করা হলে তা কঠোর হাতে প্রতিহত করতে আমরা প্রস্তুত।

তিনি আরও বলেন, সড়ক ও সেতু এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। দলের নেতাকর্মীরা যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন, বিএনপি নেতা মো. লতিফসহ নিউমার্কেট থানা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নিউমার্কেট থানা বিএনপি ও সহযোগী সংগঠনের প্রতিবাদ মিছিল

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীর নিউমার্কেট এলাকায় প্রতিবাদ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণের নিউমার্কেট থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে আয়োজিত এ মিছিলে নিউমার্কেট থানা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলে উপস্থিত ছিলেন নিউমার্কেট থানা বিএনপির আহ্বায়ক মতিউর রহমান, সদস্য সচিব এম রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর পাটওয়ারীসহ থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় নিউমার্কেট থানা বিএনপির আহ্বায়ক মতিউর রহমান বলেন, পলাতক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করা হলে তা কঠোর হাতে প্রতিহত করতে আমরা প্রস্তুত।

তিনি আরও বলেন, সড়ক ও সেতু এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। দলের নেতাকর্মীরা যেকোনো পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন, বিএনপি নেতা মো. লতিফসহ নিউমার্কেট থানা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪