ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
Today বাংলা নিউজ

পবিত্র ঈদুল আযহায় শুভেচ্ছা বার্তা দিলেন গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন হিরা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গৌরনদীবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ সাদ্দাম হোসেন হিরা।মঙ্গলবার (২৬ মে) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা বহন করে। কোরবানির মাধ্যমে মানুষ ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবতার মহান আদর্শে উদ্বুদ্ধ হয়। ঈদের এই আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এটাই প্রত্যাশা।তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে ঈদুল আযহার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপভোগ করা সম্ভব।মোঃ সাদ্দাম হোসেন হিরা দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন। একই সঙ্গে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন, যেন ঈদুল আযহার পবিত্রতা ও ত্যাগের শিক্ষা সবার জীবনে কল্যাণ বয়ে আনে।

পবিত্র ঈদুল আযহায় শুভেচ্ছা বার্তা দিলেন গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন হিরা