ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

এইচএসসি পরীক্ষার্থীদের পাশে গৌরনদী ছাত্রদল, অভিভাবকদের জন্য বিশ্রামালয় ও বিশুদ্ধ পানি বিতরণ

ছবি: নিজস্ব প্রতিনিধ

এইচএসসি-২০২৬ পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বস্তি দিতে বরিশালের গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে অভিভাবকদের জন্য অস্থায়ী বিশ্রামালয় স্থাপন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) গৌরনদীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে দিনব্যাপী এ মানবিক কর্মসূচি পরিচালিত হয়। এতে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের পাশাপাশি দীর্ঘ সময় ধরে কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের হাতে বিশুদ্ধ খাবার পানি তুলে দেওয়া হয় এবং তাদের বিশ্রামের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জননেতা জনাব জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। পরীক্ষার্থীদের মানসিক স্বস্তি নিশ্চিত করার পাশাপাশি তাদের অভিভাবকদের দুর্ভোগ লাঘবই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য।

ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, শিক্ষা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরীক্ষার সময় অনেক অভিভাবক কয়েক ঘণ্টা ধরে কেন্দ্রের বাইরে অপেক্ষা করেন। প্রচণ্ড গরমে তাদের জন্য বিশ্রাম ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা একটি সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ।

এ সময় উপস্থিত অভিভাবকরা এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, অপেক্ষার দীর্ঘ সময়ে বিশ্রাম ও বিশুদ্ধ পানি পাওয়ায় অনেকটাই স্বস্তি মিলেছে। ভবিষ্যতেও এ ধরনের জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

স্থানীয় সচেতন মহলের মতে, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক উদাহরণ। জনসেবামূলক এমন কর্মকাণ্ড সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে।

বিষয় : গৌরনদী ছাত্রদল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষার্থীদের পাশে গৌরনদী ছাত্রদল, অভিভাবকদের জন্য বিশ্রামালয় ও বিশুদ্ধ পানি বিতরণ

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

এইচএসসি-২০২৬ পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বস্তি দিতে বরিশালের গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে অভিভাবকদের জন্য অস্থায়ী বিশ্রামালয় স্থাপন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) গৌরনদীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে দিনব্যাপী এ মানবিক কর্মসূচি পরিচালিত হয়। এতে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের পাশাপাশি দীর্ঘ সময় ধরে কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের হাতে বিশুদ্ধ খাবার পানি তুলে দেওয়া হয় এবং তাদের বিশ্রামের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জননেতা জনাব জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। পরীক্ষার্থীদের মানসিক স্বস্তি নিশ্চিত করার পাশাপাশি তাদের অভিভাবকদের দুর্ভোগ লাঘবই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য।

ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, শিক্ষা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের জায়গা থেকে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরীক্ষার সময় অনেক অভিভাবক কয়েক ঘণ্টা ধরে কেন্দ্রের বাইরে অপেক্ষা করেন। প্রচণ্ড গরমে তাদের জন্য বিশ্রাম ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা একটি সময়োপযোগী ও জনকল্যাণমূলক উদ্যোগ।

এ সময় উপস্থিত অভিভাবকরা এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, অপেক্ষার দীর্ঘ সময়ে বিশ্রাম ও বিশুদ্ধ পানি পাওয়ায় অনেকটাই স্বস্তি মিলেছে। ভবিষ্যতেও এ ধরনের জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

স্থানীয় সচেতন মহলের মতে, পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক উদাহরণ। জনসেবামূলক এমন কর্মকাণ্ড সমাজে পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪