গৌরনদী পৌরসভার ৩নং ওয়ার্ডের বড় কসবা আল্লার মসজিদ এলাকার প্রবীণ বাসিন্দা, রোড এন্ড হাইওয়ের সাবেক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মাইজভান্ডার দরবার শরীফের গৌরনদী উপজেলার খলিফা এবং বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোরশেদ মাসুদ ও গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবের শ্রদ্ধেয় পিতা মোঃ শাহনুর সরদারের দাফন সম্পন্ন হয়েছে।
মোঃ শাহনুর সরদার (৯৭) গত ১২ মে ২০২৬ ঢাকাস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বুধবার (১৩ মে) সকাল ১০টায় গৌরনদী উপজেলার আল্লার মসজিদ মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় অংশগ্রহণ করেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুর, সাবেক সভাপতি মোল্লা মাহফুজ, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম স্বপন, গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাচ্চুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও এলাকাবাসী।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
মরহুম মোঃ শাহনুর সরদার দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডেও তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। মাইজভান্ডার দরবার শরীফের খলিফা হিসেবে তিনি বহু বছর ধরে আধ্যাত্মিক ও মানবিক সেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন ও নাতি-নাতনী রেখে গেছেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেন। শোকবার্তায় তারা মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এলাকাবাসী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করেন।
.png)
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন