ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

তেল মজুদে কৃত্রিম সংকট সৃষ্টি না করার আহ্বান তথ্যমন্ত্রীর

দেশে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি না করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি সতর্ক করে বলেন, অতিরিক্ত তেল সংগ্রহ বা মজুদ করার প্রবণতা থেকে বিরত থাকতে হবে। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি।বুধবার (২৫ মার্চ) তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত নতুন সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী।ব্রিফিংয়ে তিনি জানান, সরকারের এক মাসের কার্যক্রমে জনকল্যাণ ও সামাজিক সুরক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে স্বল্প আয়ের মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির পাইলট প্রকল্প চালু করা হয়েছে।এছাড়া প্রান্তিক কৃষকদের সহায়তায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। সরাসরি সার, বীজ ও ঋণ সহায়তা প্রদানের লক্ষ্যে স্মার্ট ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।মন্ত্রী আরও বলেন, হঠাৎ তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক সংকট দেখা দিয়েছে। পাশাপাশি ইমাম-মুয়াজ্জিন ভাতা চালু এবং খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুলত্রুটি তুলে ধরতে হবে, যাতে সেবার মান আরও উন্নত করা যায়।

তেল মজুদে কৃত্রিম সংকট সৃষ্টি না করার আহ্বান তথ্যমন্ত্রীর