বরিশালে নবাগত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে গৌরনদীতে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তারা।সোমবার (৯ মার্চ) সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশালে দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে যাওয়ার পথে জেলার প্রবেশদ্বার গৌরনদী উপজেলার ভূরঘাটায় তাকে স্বাগত জানানো হয়।এ সময় গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ্ মোঃ আনছার উদ্দিন নবাগত পুলিশ সুপারের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল, ওসি (তদন্ত) মো. মাহাবুবুর রহমানসহ থানা ও সার্কেলের অন্যান্য পুলিশ কর্মকর্তারা।ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নবাগত পুলিশ সুপারকে বরিশাল জেলায় স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা তাকে অভিনন্দন জানিয়ে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সোমবার সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা হন। পথে গৌরনদীর ভূরঘাটায় স্থানীয় পুলিশ কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং উষ্ণ অভ্যর্থনা জানান।