গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ সুজন শরীফ
গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে কোনো ধরনের আপস না করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। তিনি মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক।
এক বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে তিনি আজীবন গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার রক্ষায় সংগ্রাম চালিয়ে যাবেন। দলীয় দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই তার রাজনীতির মূল আদর্শ ও লক্ষ্য।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে বিএনপি সবসময়ই গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। দেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং একটি গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি আগামীতেও রাজপথে সক্রিয় থাকবে, ইনশাআল্লাহ।
বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভেদ ও মতপার্থক্য ভুলে জাতীয় স্বার্থে একসাথে কাজ করার এখনই উপযুক্ত সময়।
এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনকে আরও বেগবান করতে ত্যাগ, ধৈর্য ও ঐক্যের কোনো বিকল্প নেই। জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অধিকার আদায়ের সংগ্রাম জোরদার করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
.png)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন