থাইল্যান্ডে চিকিৎসাধীন বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মোস্তাফিজুর রহমান (দিনু)-এর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় বরিশালের গৌরনদীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) গৌরনদী উপজেলার নাঠৈ বাইতুল আমান জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি আবদুল কাইয়ুম।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মিজানুর রহমান, নাঠৈ বাইতুল আমান জামে মসজিদের সভাপতি ব্যবসায়ী আবদুস সাত্তার, চাঁদশী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর মোল্লা, গৌরনদী ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও মৌর ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান মুহিদ শরীফ, সাবেক ইউপি সদস্য সৈয়দ আসাদুজ্জামান হিমুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া ও মোনাজাতে চিকিৎসাধীন সৈয়দ মোস্তাফিজুর রহমান (দিনুর) দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে থাইল্যান্ডে তাঁর চলমান চিকিৎসা যেন সফলভাবে সম্পন্ন হয় এবং তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এ জন্য মহান আল্লাহর দরবারে বিশেষভাবে প্রার্থনা করা হয়।
এ সময় উপস্থিত সবাই তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ও মানসিক শক্তি কামনা করেন।
.png)
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন