বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দায়িত্ব পাওয়ার পর তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আমি দায়িত্ব পেয়েছি মাত্র। আগামী জুলাই মাসে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় হাসপাতালটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলের সেবা গ্রহীতাদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হবে। সেখানে সাধারণ মানুষের কাছ থেকে হাসপাতালের চিকিৎসাসেবা সম্পর্কে সরাসরি মতামত নেওয়া হবে এবং সেই মতামতের ভিত্তিতে সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
শেবাচিম হাসপাতালের চিকিৎসাসেবা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, হাসপাতালটিকে এমনভাবে পরিচালনা করা হবে, যাতে দক্ষিণাঞ্চলের মানুষ প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা এখানেই পেতে পারেন। চিকিৎসার জন্য তাদের যেন ঢাকা বা দেশের অন্য কোনো অঞ্চলে যেতে না হয়, সে লক্ষ্যেই কাজ করা হবে।
দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ সরকারি চিকিৎসাকেন্দ্র শেবাচিম হাসপাতালে সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নতুন ব্যবস্থাপনা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
.png)
বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন