বরিশালের গৌরনদী উপজেলার বড় দুলালী বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমাজসেবামূলক সংগঠন অপরাজিতা ফাউন্ডেশন-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে এলাকার প্রায় তিন শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়। পাশাপাশি আগত সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। মানবিক এ উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন গাজী মেডিকেল কলেজ ও হাসপাতাল, খুলনার সহকারী অধ্যাপক ডা. বিশ্ব দাস চৌধুরী, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালের মেডিকেল অফিসার ডা. মনিকা মল্লিক এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক হাউস মেডিকেল অফিসার (এক্স-এইচএমও) ডা. অনিমেষ জয়ধর (মেডিসিন)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু বক্কর তালুকদার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মানুষের সেবাই সর্বোচ্চ মানবিক কাজ। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে এলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে। অপরাজিতা ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
এ সময় অপরাজিতা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক, চিকিৎসক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এমন মানবিক আয়োজনের জন্য স্থানীয় বাসিন্দারা অপরাজিতা ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তারা বলেন, গ্রামীণ পর্যায়ে এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
.png)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন