ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

দেশের প্রয়োজনে যে কারও সঙ্গে জোটে যেতে প্রস্তুত: আখতার

ছবিঃ সংগৃহিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জাতীয় স্বার্থে ও দেশের প্রয়োজনে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে তারা প্রস্তুত।

বুধবার (১২ নভেম্বর) রংপুরের পীরগাছায় নির্বাচনী উঠান বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছি। তবে দেশের প্রয়োজনে জোটবদ্ধভাবে অংশগ্রহণেও আমরা উন্মুক্ত।”

তিনি আরও জানান, সারা দেশে প্রার্থী বাছাই চলছে, যাচাই-বাছাই শেষে ১৫ নভেম্বরের পর প্রাথমিক তালিকা প্রকাশ হবে।

জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে আখতার বলেন, “সরকার যদি জুলাই সনদের আদেশ সঠিকভাবে জারি করে, তাহলে সংকটের সমাধান সম্ভব।”

আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “বাংলার মাটিতে যারা নাশকতা চালিয়েছে, তাদের আর ফিরে আসতে দেওয়া হবে না।”

রংপুর-৪ আসনে শাপলা-কলি প্রতীকে লড়বেন আখতার হোসেন।

বিষয় : NCP আখতার Rajniti

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

দেশের প্রয়োজনে যে কারও সঙ্গে জোটে যেতে প্রস্তুত: আখতার

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জাতীয় স্বার্থে ও দেশের প্রয়োজনে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে তারা প্রস্তুত।

বুধবার (১২ নভেম্বর) রংপুরের পীরগাছায় নির্বাচনী উঠান বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছি। তবে দেশের প্রয়োজনে জোটবদ্ধভাবে অংশগ্রহণেও আমরা উন্মুক্ত।”

তিনি আরও জানান, সারা দেশে প্রার্থী বাছাই চলছে, যাচাই-বাছাই শেষে ১৫ নভেম্বরের পর প্রাথমিক তালিকা প্রকাশ হবে।

জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে আখতার বলেন, “সরকার যদি জুলাই সনদের আদেশ সঠিকভাবে জারি করে, তাহলে সংকটের সমাধান সম্ভব।”

আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “বাংলার মাটিতে যারা নাশকতা চালিয়েছে, তাদের আর ফিরে আসতে দেওয়া হবে না।”

রংপুর-৪ আসনে শাপলা-কলি প্রতীকে লড়বেন আখতার হোসেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪