বরিশালের গৌরনদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী রোগী ও তার স্বজনদের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা হাসপাতালের বিভিন্ন কক্ষের জানালার গ্লাস ভাঙচুর করে এবং আতঙ্ক সৃষ্টি করলে হাসপাতালের প্রধান ফটকগুলো অর্ধ ঘণ্টার জন্য বন্ধ থাকায় চিকিৎসাসেবা প্রায় বন্ধ থাকে। হামলায় অন্তত পাঁচজন আহত হন।
আহতরা জানিয়েছেন, ঘটনার পূর্বে গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লার কালাম ফকির ও লুৎফর শিকদারের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধের কারণে সংঘর্ষ হয়। আহতরা হাসপাতালে ভর্তি হওয়ার সময় প্রতিপক্ষের ১০-১২ জন ভাড়াটিয়া হাসপাতালের ভেতরে প্রবেশ করে তাদের ওপর হামলা চালায়।
হামলার সময় আহতরা বাথরুমে আশ্রয় নিলেও তাদের বের করে আনা হয় এবং পুনরায় মারধর করা হয়। হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহিন জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গৌরনদী মডেল থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.png)
বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন