ঢাকা   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Today বাংলা নিউজ

পুলিশি অভিযানে সাভার ও আশুলিয়া থেকে আওয়ামী লীগের ৩৯ জন নেতাকর্মী আটক।


প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

পুলিশি অভিযানে সাভার ও আশুলিয়া থেকে আওয়ামী লীগের ৩৯ জন নেতাকর্মী আটক।
ছবিঃ সংগৃহিত

লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে সাভার মডেল থানায় ২৮ জন ও আশুলিয়া থানায় ১১ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাশকতার মামলায় অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

সাভার ও আশুলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা প্রতিরোধে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালানো হয়। এসময় ৩৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের শুক্রবার সকাল ১১টার দিকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

বিষয় : সাভার আশুলিয়া

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


পুলিশি অভিযানে সাভার ও আশুলিয়া থেকে আওয়ামী লীগের ৩৯ জন নেতাকর্মী আটক।

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫

featured Image

লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে সাভার মডেল থানায় ২৮ জন ও আশুলিয়া থানায় ১১ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাশকতার মামলায় অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

সাভার ও আশুলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা প্রতিরোধে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালানো হয়। এসময় ৩৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের শুক্রবার সকাল ১১টার দিকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।


Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪