ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বরিশাল-১ আসনে এনসিপির মনোনয়ন পেলেন মাজহারুল ইসলাম নিপু

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

বরিশাল-১ আসনে এনসিপির মনোনয়ন পেলেন মাজহারুল ইসলাম নিপু
ছবিঃ সংগৃহিত

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল-১ আসনে এনসিপির মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম নিপু

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রার্থী হিসেবে মাজহারুল ইসলাম নিপুকে মনোনীত করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামটরস্থ এনসিপি কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন ঘোষণা করা হয়।

মনোনয়ন ঘোষণার সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সচিব এস এম সাইফ মোস্তাফিজ, কেন্দ্রীয় সংগঠক মো. রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলা প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, বরিশাল জেলা যুগ্ম সমন্বয়কারী আবেদ আহমেদ রনি, জেলা সদস্য সাবিত হোসেন শান্ত, বরিশাল মহানগর সংগঠক সৈয়দ মোরশেদ মাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়ন প্রাপ্তির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাজহারুল ইসলাম নিপু বলেন,
“বরিশাল-১ আসনে আমাকে মনোনীত করার মাধ্যমে এই আসনটি এনসিপির জন্য নিশ্চিত হয়ে গেছে। স্বাধীনতার এত বছর পরও দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি। অসহায় ও খেটে খাওয়া মানুষ একশ্রেণির শাসকের দ্বারা শোষণের শিকার হয়েছে। আমরা শাসক নয়, সেবক হিসেবে কাজ করতে চাই।”

বরিশাল-১ আসনটি গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম জহির উদ্দীন স্বপন, জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ রাসেল সরদার মেহেদী

বিষয় : NCP রাজনীতি

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বরিশাল-১ আসনে এনসিপির মনোনয়ন পেলেন মাজহারুল ইসলাম নিপু

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫

featured Image

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: বরিশাল-১ আসনে এনসিপির মনোনীত প্রার্থী মাজহারুল ইসলাম নিপু

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রার্থী হিসেবে মাজহারুল ইসলাম নিপুকে মনোনীত করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামটরস্থ এনসিপি কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন ঘোষণা করা হয়।

মনোনয়ন ঘোষণার সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সচিব এস এম সাইফ মোস্তাফিজ, কেন্দ্রীয় সংগঠক মো. রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলা প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, বরিশাল জেলা যুগ্ম সমন্বয়কারী আবেদ আহমেদ রনি, জেলা সদস্য সাবিত হোসেন শান্ত, বরিশাল মহানগর সংগঠক সৈয়দ মোরশেদ মাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়ন প্রাপ্তির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাজহারুল ইসলাম নিপু বলেন,
“বরিশাল-১ আসনে আমাকে মনোনীত করার মাধ্যমে এই আসনটি এনসিপির জন্য নিশ্চিত হয়ে গেছে। স্বাধীনতার এত বছর পরও দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি। অসহায় ও খেটে খাওয়া মানুষ একশ্রেণির শাসকের দ্বারা শোষণের শিকার হয়েছে। আমরা শাসক নয়, সেবক হিসেবে কাজ করতে চাই।”

বরিশাল-১ আসনটি গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম জহির উদ্দীন স্বপন, জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ রাসেল সরদার মেহেদী

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪