ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদী বার্থী ইউপি নির্বাচনে আলোচনায় শীর্ষে শরীফ শাহাবুব হাসান

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

আসন্ন ২ নম্বর বার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে বাড়ছে আগ্রহ, জল্পনা-কল্পনা ও রাজনৈতিক আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইতোমধ্যেই জনসমর্থন ও প্রচারণায় এগিয়ে থেকে আলোচনার শীর্ষে উঠে এসেছেন শরীফ শাহাবুব হাসান।

স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় এই নেতা এলাকায় একজন পরিচিত মুখ। রাজপথের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত শরীফ শাহাবুব হাসান বিগত সময়ে নানা হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। তবুও তিনি দলীয় আদর্শ থেকে সরে না গিয়ে ধারাবাহিকভাবে রাজপথে সক্রিয় থেকেছেন এবং নিজের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরেছেন।

রাজনৈতিক জীবনের পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও তার সম্পৃক্ততা রয়েছে দীর্ঘদিনের। তিনি গৌরনদী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঐতিহ্যবাহী টরকী বন্দর ব্যবসায়ী সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এসব কারণে বার্থী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তার একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

শরীফ শাহাবুব হাসান বলেন আমি নির্বাচিত হলে বার্থী ইউনিয়নের প্রতিটি গ্রামের গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে অগ্রাধিকার দেব। ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত করে একটি নিরাপদ বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আরও জানান তার পরিকল্পনার মধ্যে রয়েছে প্রতিটি গ্রামে রাস্তা-ঘাটের উন্নয়ন, বিশুদ্ধ পানির সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন, এবং প্রাকৃতিক দুর্যোগের সময় সরকারি সহায়তা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করার কথাও জানান তিনি।

এদিকে স্থানীয় ভোটারদের একাংশ জানান দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে শরীফ শাহাবুব হাসান ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। উন্নয়ন ও জনসেবামূলক প্রতিশ্রুতির কারণে তার প্রতি মানুষের আগ্রহ ও সমর্থন বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

সবমিলিয়ে বার্থী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শরীফ শাহাবুব হাসান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন, যা নির্বাচনী মাঠকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গৌরনদী বার্থী ইউপি নির্বাচনে আলোচনায় শীর্ষে শরীফ শাহাবুব হাসান

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪