ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গে জামায়াত নেতা বহিষ্কার

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গে জামায়াত নেতা বহিষ্কার
ছবিঃ সংগৃহিত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর জেলা সদর জামায়াতে ইসলামীর ওয়ার্ড সেক্রেটারি জিল্লুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তার সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমির ডা. শফিকুর রহমান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জিল্লুর রহমানের সদস্যপদ বাতিল করে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে গাজীপুর জেলা সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় শৃঙ্খলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিষয় : জামায়াত বহিষ্কার

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গে জামায়াত নেতা বহিষ্কার

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

featured Image

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর জেলা সদর জামায়াতে ইসলামীর ওয়ার্ড সেক্রেটারি জিল্লুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তার সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমির ডা. শফিকুর রহমান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জিল্লুর রহমানের সদস্যপদ বাতিল করে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে গাজীপুর জেলা সংগঠনকে নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় শৃঙ্খলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪