ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত খালেদা জিয়া ও ড. মুহাম্মদ ইউনূস।

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বুধবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৭টার কিছু পর তিনি হাসপাতালে পৌঁছান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হাসপাতালে নিচতলায় তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রধান উপদেষ্টাকে খালেদা জিয়ার কেবিনে নিয়ে যান মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।

এর আগে গতকাল (২ ডিসেম্বর) রাতে তিন বাহিনীর প্রধানরা খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান। তারা মেডিকেল বোর্ডের সদস্যদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন এবং রাত ৯টা ২০ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন।

৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার পূর্ণ সুস্থতায় আরও সময় প্রয়োজন।

লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক তার শারীরিক অবস্থার খোঁজ রাখছেন। এছাড়া হাসপাতালে তার পাশে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।

বিষয় : ডঃ মুহাম্মদ ইউনুস বিএনপি বেগম খালেদা জিয়া

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা

প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫

featured Image

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বুধবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা ৭টার কিছু পর তিনি হাসপাতালে পৌঁছান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হাসপাতালে নিচতলায় তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রধান উপদেষ্টাকে খালেদা জিয়ার কেবিনে নিয়ে যান মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।

এর আগে গতকাল (২ ডিসেম্বর) রাতে তিন বাহিনীর প্রধানরা খালেদা জিয়ার শারীরিক খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে যান। তারা মেডিকেল বোর্ডের সদস্যদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন এবং রাত ৯টা ২০ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন।

৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার পূর্ণ সুস্থতায় আরও সময় প্রয়োজন।

লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক তার শারীরিক অবস্থার খোঁজ রাখছেন। এছাড়া হাসপাতালে তার পাশে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪