ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ
ছবিঃ সংগৃহিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার ৯ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে পিড়ারবাড়ি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা একযোগে পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে নেতাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার সভাপতি মনজ মল্লিক ওরফে ঝন্টু।

লিখিত বক্তব্যে তিনি জানান, পারিবারিক ও সামাজিক কারণ দেখিয়ে সভাপতি, সহ-সভাপতি, উপদেষ্টা ও সাধারণ সদস্যসহ মোট ৯ জন আনুষ্ঠানিকভাবে জামায়াতের হিন্দু শাখার সব পদ ও কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন।

পদত্যাগ করা নেতারা হলেন—মনজ মল্লিক ওরফে ঝন্টু (সভাপতি), বিমল বালা (সহ-সভাপতি), নারায়ণ হালদার (উপদেষ্টা), দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী ও শিশির মল্লিক।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ জানান, “কিছুদিন আগেই নতুন কমিটি গঠন করা হয়েছিল। তবে তারা পদত্যাগ করেছেন কি না— সে বিষয়ে আমি এখনো অবগত নই।”

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সদ্য গঠিত এই কমিটির ৯ নেতাকর্মীর একযোগে পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

বিষয় : কোটালীপাড়া গোপালগঞ্জ

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫

featured Image

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার ৯ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে পিড়ারবাড়ি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা একযোগে পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে নেতাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার সভাপতি মনজ মল্লিক ওরফে ঝন্টু।

লিখিত বক্তব্যে তিনি জানান, পারিবারিক ও সামাজিক কারণ দেখিয়ে সভাপতি, সহ-সভাপতি, উপদেষ্টা ও সাধারণ সদস্যসহ মোট ৯ জন আনুষ্ঠানিকভাবে জামায়াতের হিন্দু শাখার সব পদ ও কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন।

পদত্যাগ করা নেতারা হলেন—মনজ মল্লিক ওরফে ঝন্টু (সভাপতি), বিমল বালা (সহ-সভাপতি), নারায়ণ হালদার (উপদেষ্টা), দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী ও শিশির মল্লিক।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ জানান, “কিছুদিন আগেই নতুন কমিটি গঠন করা হয়েছিল। তবে তারা পদত্যাগ করেছেন কি না— সে বিষয়ে আমি এখনো অবগত নই।”

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সদ্য গঠিত এই কমিটির ৯ নেতাকর্মীর একযোগে পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪