ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

রাজনৈতিক সহিংসতা বরদাস্ত নয়: ফখরুলের কঠোর মন্তব্য

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

রাজনৈতিক সহিংসতা বরদাস্ত নয়: ফখরুলের কঠোর মন্তব্য
ছবিঃ সংগৃহিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টন এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হওয়ার পরই তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনও জায়গা নেই—কোনও সময়ই না। মতাদর্শ ভিন্ন হলেও ভয়ভীতি বা শক্তির আশ্রয় নেওয়ার যে কোনও প্রবণতাকে একযোগে প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে বলা হচ্ছে ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করি অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে।

এর আগে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমও ঘটনাটির নিন্দা জানান। তিনি বলেন, “ওসমান হাদীকে গুলি করা হয়েছে। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে খুব দ্রুতই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।

বিষয় : ওসমান হাদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

রাজনৈতিক সহিংসতা বরদাস্ত নয়: ফখরুলের কঠোর মন্তব্য

প্রকাশের তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫

featured Image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টন এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হওয়ার পরই তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনও জায়গা নেই—কোনও সময়ই না। মতাদর্শ ভিন্ন হলেও ভয়ভীতি বা শক্তির আশ্রয় নেওয়ার যে কোনও প্রবণতাকে একযোগে প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে বলা হচ্ছে ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করি অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃঢ়ভাবে ব্যবস্থা নেবে।

এর আগে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমও ঘটনাটির নিন্দা জানান। তিনি বলেন, “ওসমান হাদীকে গুলি করা হয়েছে। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে খুব দ্রুতই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪