ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ

১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান
ছবিঃ সংগৃহিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে দুপুর পৌনে ৩টার দিকে গুলশানের বাসা থেকে শেরেবাংলা নগরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। কবর জিয়ারতের সময় তিনি শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান সর্বশেষ বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। রাজনৈতিক পটপরিবর্তন ও দীর্ঘ প্রবাস জীবনের কারণে এরপর এতদিন তার পক্ষে দেশে এসে জিয়ারত করা সম্ভব হয়নি।

বিষয় : তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে দুপুর পৌনে ৩টার দিকে গুলশানের বাসা থেকে শেরেবাংলা নগরের উদ্দেশে রওনা হন তারেক রহমান। কবর জিয়ারতের সময় তিনি শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান সর্বশেষ বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। রাজনৈতিক পটপরিবর্তন ও দীর্ঘ প্রবাস জীবনের কারণে এরপর এতদিন তার পক্ষে দেশে এসে জিয়ারত করা সম্ভব হয়নি।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪