ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬
ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৪১ সদস্যের পরিচালনা কমিটি গঠন

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৪১ সদস্যের পরিচালনা কমিটি গঠন
ছবি: অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৪১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

গৌরনদী বরিশাল থেকে মেহেদী হাসান।

আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করতে এই কমিটি গঠন করা হয়।

সদ্য ঘোষিত কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন।

দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা, নির্বাচনী কৌশল নির্ধারণ এবং মাঠপর্যায়ের প্রস্তুতি জোরদার করতেই অভিজ্ঞ ও সক্রিয় নেতাদের সমন্বয়ে এই পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা নির্বাচনী কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।

নবগঠিত কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দলের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিষয় : গৌরনদী বরিশাল গাজী কামরুল ইসলাম সজল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৪১ সদস্যের পরিচালনা কমিটি গঠন

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৪১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

গৌরনদী বরিশাল থেকে মেহেদী হাসান।

আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করতে এই কমিটি গঠন করা হয়।

সদ্য ঘোষিত কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন।

দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা, নির্বাচনী কৌশল নির্ধারণ এবং মাঠপর্যায়ের প্রস্তুতি জোরদার করতেই অভিজ্ঞ ও সক্রিয় নেতাদের সমন্বয়ে এই পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা নির্বাচনী কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।

নবগঠিত কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দলের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪