ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

ইএএসডির জরিপ

৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে প্রস্তুত

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে প্রস্তুত
ছবিঃ সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, দেশের ৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে চান। একই জরিপে জামায়াতে ইসলামীর প্রতি জনসমর্থন পাওয়া গেছে ১৯ শতাংশ।

বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এ জরিপ পরিচালনা করে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে জরিপের ফলাফল আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।

তিনি জানান, দেশের ৩০০ সংসদীয় আসন থেকে সশরীরে ২০ হাজার ৪৯৫ জন ভোটারের মতামত সংগ্রহ করা হয়েছে। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত এ জরিপ পরিচালিত হয়।

জরিপে ‘আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন’—এই প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ উত্তরদাতা বিএনপিকে ভোট দেওয়ার কথা জানান। অপরদিকে ১৯ শতাংশ জামায়াতে ইসলামিকে ভোট দেওয়ার কথা বলেছেন। এছাড়া ২ দশমিক ৬ শতাংশ জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি), ৫ শতাংশ অন্যান্য দলকে ভোট দিতে চান। ০ দশমিক ২ শতাংশ উত্তরদাতা ভোট না দেওয়ার কথা জানিয়েছেন।

কোন দল সরকার গঠন করবে’—এই প্রশ্নে ৭৭ শতাংশ মানুষ মনে করেন বিএনপি সরকার গঠন করবে। ১৭ শতাংশ মনে করেন জামায়াতে ইসলামী সরকার গঠন করতে পারে। এক শতাংশের বেশি উত্তরদাতা মনে করেন এনসিপিও সরকার গঠন করতে পারে।

এদিকে ‘আগামী নির্বাচনে কে জয়ী হবে’—এই প্রশ্নের উত্তরে ৭৪ শতাংশ মানুষ বিএনপির বিজয়ের সম্ভাবনার কথা বলেছেন। ১৮ শতাংশ উত্তরদাতা জামায়াতে ইসলামীকে এগিয়ে রেখেছেন। ১ দশমিক ৭ শতাংশ মানুষ মনে করেন এনসিপি জয়ী হতে পারে। এক শতাংশের কিছু বেশি উত্তরদাতা জাতীয় পার্টির জয়ের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন।

জরিপে আরও জানতে চাওয়া হয়, গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল। উত্তরে ৩৫ শতাংশ জানান তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। ২৭ শতাংশ উত্তরদাতা জানান তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন। এছাড়া ৫ শতাংশের বেশি মানুষ জামায়াতে ইসলামিকে ভোট দেওয়ার কথা জানান।

বিষয় : বিএনপি জাতীয় নির্বাচন সরকার

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিতে প্রস্তুত

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪