ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে নির্বাচনীয় প্রস্তুতি ও মাদকবিরোধী কার্যক্রমে আলোচনা সভা

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

গৌরনদীতে নির্বাচনীয় প্রস্তুতি ও মাদকবিরোধী কার্যক্রমে আলোচনা সভা
গৌরনদী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :বরিশালের গৌরনদীতে নির্বাচনীয় প্রস্তুতি ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) গৌরনদী মডেল থানা-র উদ্যোগে থানার হলরুমে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল। এতে উপজেলার সকল গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ওসি মো. তারিক হাসান রাসেল অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনীয় সচেতনতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাঠপর্যায়ে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভোটারদের সচেতন করা, গুজব প্রতিরোধ, সহিংসতা এড়িয়ে চলা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।

এছাড়া সভায় মাদক নির্মূলে গ্রাম পুলিশের সক্রিয় ভূমিকা, তথ্য সংগ্রহ এবং সমন্বিত অভিযানের মাধ্যমে সমাজ থেকে মাদক দূর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভা শেষে গ্রাম পুলিশ সদস্যরা নির্বাচনকালীন দায়িত্ব পালনের পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

বিষয় : গৌরনদী বরিশাল নির্বাচনীয় প্রস্তুতি

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গৌরনদীতে নির্বাচনীয় প্রস্তুতি ও মাদকবিরোধী কার্যক্রমে আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :বরিশালের গৌরনদীতে নির্বাচনীয় প্রস্তুতি ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) গৌরনদী মডেল থানা-র উদ্যোগে থানার হলরুমে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল। এতে উপজেলার সকল গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় ওসি মো. তারিক হাসান রাসেল অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনীয় সচেতনতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাঠপর্যায়ে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভোটারদের সচেতন করা, গুজব প্রতিরোধ, সহিংসতা এড়িয়ে চলা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।

এছাড়া সভায় মাদক নির্মূলে গ্রাম পুলিশের সক্রিয় ভূমিকা, তথ্য সংগ্রহ এবং সমন্বিত অভিযানের মাধ্যমে সমাজ থেকে মাদক দূর করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভা শেষে গ্রাম পুলিশ সদস্যরা নির্বাচনকালীন দায়িত্ব পালনের পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪