সোমবার ৭ সেপ্টেম্বর , মানুষের বিপদে পাশে দাঁড়ানো, অসহায় ও সুবিধাবঞ্চিতদের সহায়তা এবং মানবাধিকার সুরক্ষায় কাজ করার প্রত্যয় নিয়ে বরিশালের গৌরনদী উপজেলার টরকি বন্দরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘টরকি বন্দর মানবতার জাগরণ’ ও ‘টরকী হিউম্যানিটি রাইজ’। জাঁকজমকপূর্ণ আয়োজনে সংগঠন দুটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবুল হোসেন মিয়া, প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান, আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুল; জাকির হোসেন শরীফ, আহ্বায়ক, গৌরনদী পৌরসভা বিএনপি; মিজানুর রহমান মিন্টু, আহ্বায়ক, বার্থী ইউনিয়ন বিএনপি; মোঃ চুন্নু সরদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক; মোহাম্মদ বাবুল দর্জি, যুগ্ম আহ্বায়ক, পৌর বিএনপি এবং তারিকুল ইসলাম কাফি, অন্যতম সদস্য, জেলা যুবদল।
এ সময় টরকি বন্দর গার্লস স্কুলের প্রধান শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই মানবিক সংগঠনের মূল লক্ষ্য হওয়া উচিত। অসহায় মানুষের সহযোগিতা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবাধিকারের বিষয়ে জনসচেতনতা তৈরিতে সংগঠন দুটিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, টরকি বন্দর ও আশপাশের এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মানুষের অধিকার রক্ষায় সচেতনতা তৈরিতে কাজ করবে ‘টরকি বন্দর মানবতার জাগরণ’ ও ‘টরকী হিউম্যানিটি রাইজ’।
শুভ উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। উপস্থিত অতিথি ও স্থানীয়রা সংগঠন দুটির সফলতা কামনা করে মানবতার সেবায় ধারাবাহিকভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
.png)
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন