দীর্ঘদিন ধরে কার্যকর মাদকবিরোধী অভিযান জোরদার না হওয়ায় দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার বরিশালের গৌরনদী উপজেলা এখন মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।
শহরকেন্দ্রিক মাদক ব্যবসা ছড়িয়ে পড়েছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও। ফলে হাত বাড়ালেই মিলছে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের মতো মরণনেশা। মাদকের সহজলভ্যতায় যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে অভিযোগ স্থানীয়দের।
সম্প্রতি উপজেলা প্রশাসনের এক কর্মকর্তার বক্তব্যেও গৌরনদীতে মাদকের ভয়াবহতার করুণ চিত্র ফুটে উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন চিহ্নিত মাদক স্পটে দিনের পর দিন অবাধে মাদক বিক্রি করে যাচ্ছে এলাকার পরিচিত মাদক কারবারিরা। এসব মাদক স্পটের কয়েকটিতে প্রকাশ্যেই মাদক কেনাবেচা চলছে বলে অভিযোগ রয়েছে।
সূত্র আরও জানায়, স্থানীয় খুচরা বিক্রেতাদের ব্যবহার করে বড় মাদক ডিলাররা উপজেলার বাইর থেকেও গৌরনদীতে মাদক সরবরাহ ও বিক্রি চালিয়ে যাচ্ছে। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে এসব ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে থেকেই দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম পরিচালনা করছে। অল্প সময়ে ভাগ্য বদলের আশায় বেকার তরুণ-যুবকদের একটি অংশ এই মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। এতে তারা নিজেরা যেমন অপরাধের জগতে প্রবেশ করছে, তেমনি ধ্বংসের মুখে পড়ছে অসংখ্য পরিবার।
স্থানীয় সচেতন নাগরিকরা জানান, প্রশাসনের কাছে মাদক বিক্রেতাদের একটি তালিকা রয়েছে। এসব তালিকা ধরে নিয়মিত ও চিরুনি অভিযান পরিচালনা করা হলে সহজেই মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে নামমাত্র দু-একটি অভিযান হলেও বড় ধরনের কার্যকর অভিযান দেখা যাচ্ছে না। যার ফলে দিন দিন গৌরনদীতে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে।
গৌরনদীতে মাদকের বিস্তার প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম বলেন, “প্রতিটি আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালনার জন্য পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মোঃ আনছার উদ্দিন জানান, “মাদকবিরোধী অভিযান একটি চলমান প্রক্রিয়া। অভিযান আরও জোরদার করতে থানা পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে স্থানীয়দের দাবি, কেবল বক্তব্য নয়—মাদক নির্মূলে দৃশ্যমান ও ধারাবাহিক অভিযানই পারে গৌরনদীকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে।
বিষয় : গৌরনদী বরিশাল মাদক ব্যবসায়ী
.png)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন