ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ঢাকা   সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

দলীয় সিদ্ধান্ত অমান্য সাংগঠনিক ব্যবস্থা

বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বহিষ্কার

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বহিষ্কার
ছবিঃ সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

আজ বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে ব্যক্তিগতভাবে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। বিএনপি নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়েছে, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় বরিশাল-১ আসনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা এটিকে দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় নেতৃত্বের কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন।

বিষয় : বহিষ্কার BNP ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বহিষ্কার

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

আজ বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে ব্যক্তিগতভাবে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। বিএনপি নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়েছে, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় বরিশাল-১ আসনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা এটিকে দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় নেতৃত্বের কঠোর অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪