ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে বহিষ্কৃত নেতার গণসংযোগে উত্তেজনা ও হাতাহাতি

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

গৌরনদীতে বহিষ্কৃত নেতার গণসংযোগে উত্তেজনা ও হাতাহাতি

বরিশালের গৌরনদীতে তারেক রহমানকে নিয়ে দেওয়া শ্লোগানকে কেন্দ্র করে ধানের শীষ ও ফুটবল মার্কার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন সমর্থক সামান্য আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও বাজারের ব্যবসায়ীরা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গৌরনদী উপজেলার সরিকল বন্দরে ১২–১৪ জন সমর্থক নিয়ে নির্বাচনী গণসংযোগে আসেন বরিশাল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। এ সময় তার সমর্থকরা বাজার এলাকায় “তারেক জিয়ার সালাম নিন, ফুটবল মার্কায় ভোট দিন” শ্লোগান দিতে থাকেন।

শ্লোগানটি নিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিপ্লব হোসেনসহ কয়েকজন বিএনপি সমর্থক প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের তিনজন সমর্থক আহত হন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিপ্লব হোসেন অভিযোগ করে বলেন, “বহিষ্কৃত বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের সমর্থকরা ইচ্ছাকৃতভাবে বাজারে উসকানিমূলক শ্লোগান দিয়ে গন্ডগোল সৃষ্টি করতে আসে। আমরা প্রতিবাদ করলে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং আমাদের সমর্থক মাসুদ হোসেনকে মারধর করে। তারা মব সৃষ্টির চেষ্টা চালায়।

তবে অভিযোগ অস্বীকার করে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের সমর্থক ও পৌর যুবদলের সদস্য মো. আনিসুর রহমান ফকির বলেন, আমরা কোনো শ্লোগান দেইনি। অহেতুক আমাদের ওপর হামলা চালিয়ে দুজনকে মারধর করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, উত্তেজনাপূর্ণ শ্লোগানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়াঝাটি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বিষয় : গৌরনদী বরিশাল সংঘর্ষ

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

গৌরনদীতে বহিষ্কৃত নেতার গণসংযোগে উত্তেজনা ও হাতাহাতি

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

বরিশালের গৌরনদীতে তারেক রহমানকে নিয়ে দেওয়া শ্লোগানকে কেন্দ্র করে ধানের শীষ ও ফুটবল মার্কার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন সমর্থক সামান্য আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও বাজারের ব্যবসায়ীরা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গৌরনদী উপজেলার সরিকল বন্দরে ১২–১৪ জন সমর্থক নিয়ে নির্বাচনী গণসংযোগে আসেন বরিশাল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। এ সময় তার সমর্থকরা বাজার এলাকায় “তারেক জিয়ার সালাম নিন, ফুটবল মার্কায় ভোট দিন” শ্লোগান দিতে থাকেন।

শ্লোগানটি নিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিপ্লব হোসেনসহ কয়েকজন বিএনপি সমর্থক প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের তিনজন সমর্থক আহত হন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিপ্লব হোসেন অভিযোগ করে বলেন, “বহিষ্কৃত বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের সমর্থকরা ইচ্ছাকৃতভাবে বাজারে উসকানিমূলক শ্লোগান দিয়ে গন্ডগোল সৃষ্টি করতে আসে। আমরা প্রতিবাদ করলে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং আমাদের সমর্থক মাসুদ হোসেনকে মারধর করে। তারা মব সৃষ্টির চেষ্টা চালায়।

তবে অভিযোগ অস্বীকার করে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের সমর্থক ও পৌর যুবদলের সদস্য মো. আনিসুর রহমান ফকির বলেন, আমরা কোনো শ্লোগান দেইনি। অহেতুক আমাদের ওপর হামলা চালিয়ে দুজনকে মারধর করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, উত্তেজনাপূর্ণ শ্লোগানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝগড়াঝাটি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪