স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোট বাশাইল (পন্টেশ) বাজার এলাকায় অবস্থিত বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে টানানো ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। একই সঙ্গে অফিসে প্রবেশের উদ্দেশ্যে দরজায় ধাক্কাধাক্কি চালানো হয় বলে অভিযোগ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন মিয়া জানান, রাতের আঁধারে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আমাদের দলীয় অফিসের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলে। এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানাচ্ছি।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন ছেঁড়া অবস্থায় দেখতে পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশকে অবহিত করেন। পরে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার এসআই সমীর বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি তারা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর ভূমিকা কামনা করেন।
বিষয় : বিএনপি আগৈলঝাড়ায় ZahirUddin Sapon
.png)
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন