বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি শিক্ষকতা করেছি বলেই সবাই আমাকে স্যার বলে। স্যার নামেই আমি সারাবিশ্বে পরিচিত। কেউ আমার সম্পর্কে খারাপ বলতে পারবে না।
তিনি আরও বলেন, আমার তো শেষ সময়। তাই এবার ধানের শীষে ভোট দিয়ে আমাকে সুযোগ দেবেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ২৯ মাইল এলাকায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি।
জনসভায় বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির সরকার পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। “আমরা রাজনীতি করে ব্যবসা করি না। বিএনপি একটি বড় দল, যারা জনগণের অধিকার রক্ষা করে। মা-বোনদের অধিকার রক্ষায় বিএনপি সব সময় সোচ্চার,—বলেন তিনি।
তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশ পরিচালনায় জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে দলটি।
নিজ নির্বাচনি আসনের প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, দেলোয়ার আপনাদের এলাকার ছেলে, খুব ভালো ছেলে। তার বয়স কম, কাজ করার অভিজ্ঞতা নেই। তবে যদি সে লেগে থাকে, তাহলে ভবিষ্যতে ভালো করবে।
এ সময় তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করার বিকল্প নেই।
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বিষয় : মির্জা ফখরুল বিএনপি
.png)
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন