বরিশালের আগৈলঝাড়া উপজেলার চাউকাঠি এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন বছরের এক শিশুসহ তার মাকে মারধরের অভিযোগ উঠেছে। এতে আহত নারীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, চাউকাঠি গ্রামের বাসিন্দা আখি বেগম (৩০) ও তার স্বামী কাওছার সরদারের তিন বছর বয়সী ছেলে তাকবির বাড়ির পাশের একটি জমিতে নামালে প্রতিবেশী জহিরুল সরদার (৩৯), পিতা মৃত মোবারক সরদার, শিশুটিকে মারধর করেন বলে অভিযোগ করা হয়।
এ সময় শিশুটিকে রক্ষা করতে মা আখি বেগম এগিয়ে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। অভিযুক্তের হামলায় আখি বেগম গুরুতর আহত হন এবং তার একটি হাত ভেঙে যায় বলে জানা গেছে।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত আখি বেগমকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী আখি বেগম আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
.png)
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন