বরিশালের গৌরনদী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ১৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে পরিচালিত অভিযানে কৌশিক চন্দ্র সরকার (২৫) নামের এক তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ঢাকা–কুয়াকাটা রুটে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। আটক ব্যক্তিকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়েজ আহমেদ বলেন,
মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধ দমনে ভবিষ্যতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের যৌথ ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
বিষয় : গৌরনদী বরিশাল সেনাবাহিনী
.png)
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন