ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে স্বপনের গণসংযোগে মুসলিম-হিন্দু-খ্রিষ্টান সম্প্রদায়ের ব্যাপক অংশগ্রহণ

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

গৌরনদীতে স্বপনের গণসংযোগে মুসলিম-হিন্দু-খ্রিষ্টান সম্প্রদায়ের ব্যাপক অংশগ্রহণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ সুজন শরীফ 

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন ধানের শীষ মার্কার পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করে গৌরনদী উপজেলার বাটাজোর ও মাহিলাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

রোববার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ গণসংযোগ ও পথসভাগুলোতে মুসলিম, হিন্দু ও খ্রিষ্টানসহ নানা সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এ সময় উপস্থিত জনতা ধানের শীষ, শহীদ জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে নানা স্লোগান দেন। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের নারীরা উলুধ্বনির মাধ্যমে এম. জহির উদ্দিন স্বপনের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেন।

গণসংযোগের সূচনা হয় সকাল ১০টায় বাটাজোর ইউনিয়নের জশুরকাঠি এলাকায় এক পথসভার মধ্য দিয়ে। এরপর সকাল সাড়ে ১১টায় লক্ষণকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, দুপুর সাড়ে ১২টায় বাটাজোর কবি বাড়ির সামনে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের উদ্দেশ্যে এবং দুপুর ১টায় দক্ষিণ-পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পথসভায় বক্তব্য রাখেন তিনি। পরে দুপুর ২টায় শৌলকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নানা সম্প্রদায়ের কয়েক হাজার মানুষের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

বক্তৃতাকালে এম. জহির উদ্দিন স্বপন বলেন, দেশ নায়ক তারেক রহমান ছাড়া এ মুহূর্তে দেশের মানুষের আর কোনো নির্ভরযোগ্য অভিভাবক নেই। তারেক রহমানই এখন দেশের মানুষের একমাত্র ভরসা। তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিয়ে আপনারা আমাকে এমপি ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানালে দেশে শৃঙ্খলা ও ন্যায়বিচার ফিরে আসবে। আমরা আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না।

সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি আশ্বাস দিয়ে বলেন, আপনাদের নিরাপত্তা ও সম্মানের দায়িত্ব আমি নিলাম। কোনো অন্যায়-নির্যাতনের চেষ্টা হলে আমি প্রতিহত করব। বিএনপির নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে দল তার দায় নেবে না।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি এস. এম. মনিরুজ্জামান, গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস. এম. জুলফিকার, সহ-সভাপতি এম. আলমসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিষয় : গৌরনদী বরিশাল জহির উদ্দিন স্বপন

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

গৌরনদীতে স্বপনের গণসংযোগে মুসলিম-হিন্দু-খ্রিষ্টান সম্প্রদায়ের ব্যাপক অংশগ্রহণ

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪