ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
Today বাংলা নিউজ

বরিশাল গৌরনদীতে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে আহত ৪, চারলেনের দাবি জোরালো

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ

বরিশাল গৌরনদীতে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে আহত ৪, চারলেনের দাবি জোরালো

ঢাকা–বরিশাল মহাসড়ক দিন দিন যেন এক ভয়ংকর মরণফাঁদে পরিণত হচ্ছে। প্রতিদিনই এই মহাসড়কে ঘটছে একের পর এক সড়ক দুর্ঘটনা। এরই ধারাবাহিকতায় আজ সকালে বরিশালের গৌরনদীতে ঘটেছে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা।

৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ৮ টার দিকে গৌরনদী উপজেলার ঢাকা–বরিশাল মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকার দক্ষিণ পাশে আলম তাজ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অ্যাম্বুলেন্সে থাকা চারজন গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটিতে দুজন নারী ও দুজন পুরুষ যাত্রী ছিলেন। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান।

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা অভিযোগ করে বলেন, ঢাকা–বরিশাল মহাসড়কটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ, বিশেষ করে গৌরনদী বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সরু সড়ক, অতিরিক্ত যানবাহন, বেপরোয়া গতি এবং পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনার অভাবে এই মহাসড়ক এখন সাধারণ মানুষের জন্য ভয়াবহ আতঙ্কের নাম।

তারা আরও বলেন, এই মহাসড়ক চারলেন না হওয়া পর্যন্ত দুর্ঘটনা কমবে না। দ্রুত সময়ের মধ্যে ঢাকা–বরিশাল মহাসড়ক চারলেন প্রকল্প বাস্তবায়ন ও কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এলাকাবাসী।

এলাকাবাসীর মতে, প্রতিদিনের এই দুর্ঘটনা শুধু প্রাণহানিই বাড়াচ্ছে না, বরং পুরো দক্ষিণাঞ্চলের মানুষের চলাচলকে অনিশ্চিত করে তুলছে। তাই আর দেরি নয়—ঢাকা–বরিশাল মহাসড়ক চারলেন এখন সময়ের জোরালো দাবি।

বিষয় : গৌরনদী বরিশাল সড়ক দুর্ঘটনা

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বরিশাল গৌরনদীতে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে আহত ৪, চারলেনের দাবি জোরালো

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকা–বরিশাল মহাসড়ক দিন দিন যেন এক ভয়ংকর মরণফাঁদে পরিণত হচ্ছে। প্রতিদিনই এই মহাসড়কে ঘটছে একের পর এক সড়ক দুর্ঘটনা। এরই ধারাবাহিকতায় আজ সকালে বরিশালের গৌরনদীতে ঘটেছে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা।

৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল আনুমানিক ৮ টার দিকে গৌরনদী উপজেলার ঢাকা–বরিশাল মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকার দক্ষিণ পাশে আলম তাজ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে একটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অ্যাম্বুলেন্সে থাকা চারজন গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটিতে দুজন নারী ও দুজন পুরুষ যাত্রী ছিলেন। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান।

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা অভিযোগ করে বলেন, ঢাকা–বরিশাল মহাসড়কটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ, বিশেষ করে গৌরনদী বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সরু সড়ক, অতিরিক্ত যানবাহন, বেপরোয়া গতি এবং পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনার অভাবে এই মহাসড়ক এখন সাধারণ মানুষের জন্য ভয়াবহ আতঙ্কের নাম।

তারা আরও বলেন, এই মহাসড়ক চারলেন না হওয়া পর্যন্ত দুর্ঘটনা কমবে না। দ্রুত সময়ের মধ্যে ঢাকা–বরিশাল মহাসড়ক চারলেন প্রকল্প বাস্তবায়ন ও কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এলাকাবাসী।

এলাকাবাসীর মতে, প্রতিদিনের এই দুর্ঘটনা শুধু প্রাণহানিই বাড়াচ্ছে না, বরং পুরো দক্ষিণাঞ্চলের মানুষের চলাচলকে অনিশ্চিত করে তুলছে। তাই আর দেরি নয়—ঢাকা–বরিশাল মহাসড়ক চারলেন এখন সময়ের জোরালো দাবি।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪